বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সান-সাইন একাডেমির বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৩:২৮ পিএম
মতলব উত্তরে সান-সাইন একাডেমির বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় সান-সাইন একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং প্রাথমিক বৃত্তি পরিক্ষা-২০২২ এ অংশ গ্রহণকারী ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ বৃত্তি’সহ মোট ৯জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে ছেংগারচর বাজারে অবস্থিত সান-সাইন একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং সান-সাইন একাডেমির সভাপতি বোরহান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রিয়াজ উদ্দিন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সান-সাইন একাডেমির প্রধান উপদেষ্টা হাজী মো. মনির হোসেন বেপারী, প্রধান শিক্ষক রোজিনা আক্তার, সমাজ সেবক আহসান উল্ল্যা, সাংবাদিক কামাল হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বৃত্তি পাওয়া ৯জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রীড়া ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।