বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৪:০৩ পিএম
মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং প্রাথমিক বৃত্তি পরিক্ষা-২০২২ এ অংশ গ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকালে ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং প্রাথমিক বৃত্তি পরিক্ষা-২০২২ এ অংশ গ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, আগে স্কুল-কলেজে ভর্তি ও চাকরিসহ সব ক্ষেত্রে বাবার নাম দেওয়া হতো। এখন মায়ের নামও দিতে হয়। এটা শেখ হাসিনার অবদান।

Model Hospital

তিনি বলেন, বহু বছর পূর্বে মাতৃ গং বলে একটি কথা ছিল। মায়ের নামেই সবাই পরিচিত হতো। পরে তা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার নামের সঙ্গে মায়ের নাম সন্নিবেশিত করার ব্যবস্থা করে এই দেশে মাতৃ জাতিকে সম্মানিত করেছেন।

বিদ্যালয়ের সভাপতি মো. আলী মনসুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বাড়ৈ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি ফারুক হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়লীউল্ল্যা, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, পৌর শ্রমিক লীগের সভাপতি শিরাজ সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিল মজিবুর রহমান প্রধান, সাবেক কাউন্সিল আল-আমীন সরকার, পৌর ৫নং ওয়ার্ডের প্রশাসকের সহায়ক রমা দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যা চৌধুরী, একেএম আজাদ, যুবলীগ নেতা ওমর খাঁন, হারিজ খাঁন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী খাঁন, যুগ্ম আহ্বায়ক মাসরুর খাঁন তামিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।