বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মাদ্রাসাতু সালমানাল ফারসী রহ: মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:৩১ পিএম
শাহরাস্তি মাদ্রাসাতু সালমানাল ফারসী রহ: মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ঐতিহ্যবাহী মাদ্রাসাতু সালমানাল ফারসী (রহ:) মাদ্রাসার অভিবাভক সমাবেশ ও বার্ষিক ক্রীড়ার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৬ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসাতু সালমানাল ফারসী (রহ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহজাহান মোল্লার সভাপতিত্বে ও মাদ্রসার সিনিয়র শিক্ষক মাষ্টার শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো: মহিন উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসাতু সালমানাল ফারসী (রহ:) মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: কামরুজ্জামান।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নবাগত সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, সমাজসেবক হাজী আবদুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মো: ফয়সাল আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রসার নাযিমে তালীমাত, মাওলানা মুফতী মুজিবুর রহমান, হাফেজ মো: সাইফুল ইসলাম, ওমর ফারুক, আব্দুর রহমান, সিকান্দার আলী, ক্বারী সালাহউদ্দিন, আবু বকর, এমরান হোসেন, হাসিবুর রহমান, ও মাষ্টার বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি এ শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি শিশু বয়স থেকেই শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন, নৈতিক শিক্ষা, আদশির্ক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তবেই এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি সহ কল্যানকর প্রতিষ্ঠানে পরিণত হবে। সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাভক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিশু থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে পুরুস্কৃত সহ ২ জন শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital