সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ছেংগারচর পৌরসভা; তফসিলে দেরি, ঝিমিয়ে গেছেন সম্ভাব্য প্রার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬:১৪ এম
ছেংগারচর পৌরসভা; তফসিলে দেরি, ঝিমিয়ে গেছেন সম্ভাব্য প্রার্থীরা

ছেংগারচর পৌরসভা ভবন।

মতলব উত্তর ব্যুরো : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য একে একে পাঁচ ধাপে ঘোষণা করা হয়েছে তফসিল। এতে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের নাম এসেছে, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। ব্যতিক্রম শুধু ছেংগারচর পৌরসভার। এখানকার সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে মাঠে নামলেও এখনো তফসিল হয়নি। ফলে তাঁরা ঝিমিয়ে গেছেন।

সর্বশেষ পঞ্চম ধাপের তফসিলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নাম রাখা হয়নি। এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ’সহ অন্য দলগুলো থেকে নির্বাচন করতে আগ্রহী নেতাদের তেমন কোনো তৎপরতা নেই।

ভোটের মাঠে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এক আলোচিত পৌরসভার। এটি প্রথম শ্রেণী মর্যাদার পৌরসভা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পাওয়া নিয়ে আওয়ামী লীগের নেতারা দৌড়ঝাঁপ চালিয়ে গেলেও এখনো তফসিল না হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারের মাঠে খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি, স্বতন্ত্র হিসেবে বিএনপি প্রার্থী দিতে পারে।

প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। আওয়ামী লীগ থেকে কারা প্রার্থী হবেন তা নিয়ে দলের বাইরে বিরোধী দলের নেতা-কর্মীদের মধ্যেও চলছে নানা রকম জল্পনা-কল্পনা। মতলব উত্তরে আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে।
সাবেক ত্রাণমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এঁর নেতৃত্বেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে অনেকে মনে করছেন।

Model Hospital

এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর নেতৃত্বে নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে তাঁর সমর্থকরা মনে করেন।

অপরদিকে পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম ও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর জন্মস্থান হওয়ায় তাঁদের ও রাজনৈতিক ভাবে পছন্দের প্রার্থী থাকতে পারে বলে অনেকে মনে করছেন।
উপজেলা পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি হওয়ায় ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী যাচাই-বাছাই করে দেয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই ছেংগারচর পৌরসভা ষষ্ঠ ধাপে নির্বাচন হতে পারে। কয়েকটি ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করায় ছেংগারচর পৌরসভায় প্রার্থী মনোনয়নে ভুল হলে এখানেও বিদ্রোহী হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সরকার আবুল কালাম আজাদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মতলব উত্তরে নৌকার ফল বিপর্যয় হওয়ায় ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।