বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব মুক্ত দিবসে সাহিত্য পরিষদেনর সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬:৩৩ এম
মতলব মুক্ত দিবসে সাহিত্য পরিষদেনর সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা

মতলবমুক্ত দিবস উপলক্ষে মতলব উত্তর সাহিত্য পরিষদের সম্মাননা স্মারক প্রদান গ্রহণ করেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর সাহিত্য পরিষদের আয়োজনে ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস উপলক্ষে সম্মাননা স্মারক -২০২১ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গজরা বাজারস্থ শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর ঢালী।

মতলব উত্তর সাহিত্য পরিষদের উপদেষ্টা আবদুল মালেক খানের সভাপতিত্বে ও সভাপতি কবি সাঈদ আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, মতলব উত্তর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি নুর মোহাম্মদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক সরকার, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দিন মিয়া, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মহিলা নেত্রী তাছলিমা আক্তার আঁখি, মানবাধিকার কর্মী প্রভাত চন্দ্র ভৌমিক, গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম।

মতলব উত্তরের ৭জন বিশিষ্টজনদের মাঝে বিজয় দিবস সম্মাননা-২০২১ প্রদান করা হয়।
যাদেরকে সম্মাননা প্রদান করা হয়-
শিক্ষকতায় মো. শহীদ উল্লাহ মাস্টার, রাজনীতি ও সফল ইউপি চেয়ারম্যান মো. হানিফ দর্জি, সাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, সমাজসেবায় মো. নাসির উদ্দিন মিয়া, সাংবাদিকতায় বোরহান উদ্দিন ডালিম, মানবাধিকার কর্মী হাজী মো. শেখ ফরিদ বেপারী, সংগঠন হিসেবে কবি নুর মোহাম্মদ খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital