বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায়

মতলব দক্ষিণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:০০ পিএম
মতলব দক্ষিণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকায় মাদক ব্যবসায়ী ফারুকের অত্যাচার এবং মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এলাকার নিরীহ লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদসহ যুব সমাজকে মাদক থেকে মুক্তির দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফারুক হোসেন, লোকমান হোসেন, রিনা বেগম ও কাজল বেগম গংদের বিরুদ্ধে কালিকাপুর উত্তরপাড়া সাহেব বাজার তিন রাস্তার মোড়ে নারায়ণপুর-কালিকাপুর সড়কের পাশে ব্যানার হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধন করেন।

মানববন্ধনে মিথ্যা মামলার শিকার আবুল কাশেম পাটোয়ারী, আওলাদ হোসেন মেরিন, রসুল মিয়া, কামাল হাজী বলেন, কালিকাপুর এলাকায় গত কয়েক বছর যাবত গাঁজা, ফেনসিডিল ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও ব্যবসার আস্তানা গড়ে তুলেছেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ফারুকসহ তার সহযোগীরা। তাদের প্ররোচনার শিকার হয়ে এলাকার তরুন যুবসমাজ দিনের পর দিন মাদকে আসক্ত হচ্ছে।

আমরা এর প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন তার স্ত্রী রিনা বেগমকে দিয়ে আমাদের নামসহ এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের এ মাদক ব্যবসার কারনে এলাকার উঠতি বয়সী ছেলেরা মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে।

Model Hospital

প্রশাসনের নজরদারি হস্তক্ষেপ না হলে এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকের আস্তানা আরও গড়ে উঠবে। মাদক ব্যবসায়ীদের দেওয়া মিথ্যা মামলা থেকে মুক্তি এবং মাদক মুক্ত একটি সমাজ গঠনে জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।

এসময় মানববন্ধনে অংশ নেন মো. জয়নাল প্রধান, জিদান প্রধান, মিজান হাজী, মিজানুর রহমান পাটোয়ারী, হালিম পাটোয়ারী, মিজানুর রহমান মাস্টার, ইসমাঈল হোসেন বেপারী, আব্দুল আজিজ, দুলাল গাজী, মোশাররফ হোসেন, শান্ত প্রধান, জাকির হাজীসহ এলাকার সর্বস্তরের জনগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital