শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে

শুক্কুর পাটোয়ারীর পক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৪০ এম
শুক্কুর পাটোয়ারীর পক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির পূজা মন্ডপ পরিদর্শন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের এমএ শুক্কুর পাটোয়ারীর নির্দেশে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং লামচরি এলাকায় পরিমল সরকারের পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টায় পুড়ে যাওয়া বসতঘর এবং ইউনিয়নের লামচরি সরকার বাড়ি পূজা মন্ডপ, নারায়ণপুর কালীবাড়ি পূজা মন্ডপসহ আশপাশের বিভিন্ন মন্দিরে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় লামচরি এলাকার পরিমল সরকারের পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে এমএ শুক্কর পাটোয়ারীর পক্ষ থেকে নতুন ঘর তৈরির জন্য অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
পূজামন্ডপ পরিদর্শনকালে চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক এম এ আজিজ ঢালী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মোঃ জামান, বিএনপি নেতা মিজানুর রহমান বকাউল, সাবেক ইউপি মেম্বার ফারুকুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, নারায়নপুর ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলাম রবি, ছাত্রদল নেতা এমএইচ বাবু মিয়াজীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital