বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ২০ বছর পর দেড় একর খাস জায়গা উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:২৬ পিএম
মতলব উত্তরে ২০ বছর পর দেড় একর খাস জায়গা উদ্ধার

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট আল ইমান খানের অনুমোতিক্রমে ইসলামাবাদ ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার মো. জসিম উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পশ্চিম সুজাতপুর এলাকায় ২০ বছর পর প্রায় দেড় একর জায়গা (পুকুর); অবৈধ দখলকারীদের উচ্ছেদে করে।

মঙ্গলবার ২১ মার্চ সকালে এই সময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় সরকারি পুকুর দখল করে মাছ চাষর ব্যবসায়ীকে মাছ ধরা নিশেধ করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ১৯৯১সালে রেকর্ড জরিপের সময় যাচাই করে দেখা যায়, উপজেলার ৫০নং সুজাতপুর মৌজার ৩৯২ দাগের ১ একর ৪৯ শতাংশ পুকুরটি খাস খতিয়ান। ফলে জরিপকারক পুকুরটি খাস খতিয়ানে অন্তরভূক্ত করে। ২০০৭ সালে বিএস খতিয়ানে পুকুরটি প্রিন্ট আকারে বের হয়। এরপর থেকে প্রশাসন অবৈধ দখলদারদের পুকুর দখল ছেড়ে দিতে নোটিশ দেয়। নোটিশ পেয়ে পুকুরে মালিক দাবী করে পশ্চিম সুজাতপুরের রিপন মিয়াসহ ২০ জন বাদী হয়ে নিন্ম আদালতে একটি মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৩ মার্চ আদালত সেই মামলাটি খারিজ করে দেয়।

পরে তারা আবার সরকার পক্ষের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও ১৫ সেপ্টেম্বর ২০২১ সালে আগের রায় বলবত রাখে।অবৈধ দখলদারদের বাব বার দখল ছেড়ে দেওয়ার নোটিশ দিলেও তারা কোন কর্ণপাত করেনি। অবশেষে ২১ মার্চ প্রশাসন দকল করে নেয়।

Model Hospital

ইসলামাবাদ ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার মো. জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, আদলতের রায় ও বিএস ১নং খতিয়ানের ১ একর ৪৯ শতাংশ পুকুরটি সরকারি । সেই কারনেই উর্ধতন কর্মকর্তাদের আদেশক্রমে লাল পতাকা ও সাইনবোর্ড দিয়ে সরকারীভাবে বুঝে নিয়েছি।তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় ব্যক্তি রিপন মিয়াসহ ২০ জন সরকারি খাস পুকুরটি দীর্ঘ বিশ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে তারা লিজ দিতো।

এবিষয়ে মামলার বাদী রিপন মিয়া বলেন, ক্রয় সূত্রে ও ওয়ারিশ সূত্রে এই পুকুরে মালিক আমরা। আমাদের নামে দলিল, আরএস ও সিএস আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।