রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আহসান গ্রুপের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৬:২৬ পিএম
মতলব উত্তরে আহসান গ্রুপের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

মনিরুল ইসলাম মনির : বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি আহসান গ্রুপ লিমিটেড এর সৌজন্যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার ২৬ শে মার্চ সকালে লতরদি ইসহাকিয়া মাদ্রাসা মাঠে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন আহসান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লা সরকার, আহসান কম্পোজিট লিঃ এর পরিচালক তানভীর আহসান মুন্না, খবির হোসেন চৌধুরী শিপু, ফরহাদ খান কনক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্লাহ প্রধান, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কাদের মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধিগণ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, থানা কমিউনিটি পুলিশিং সদস্য ও সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহির, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হাসনাত, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ, যুবলীগ নেতা শাহ আলম সরকার, যুবলীগ নেতা নূরে আলম, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

Model Hospital

এসময় কামরুল আহসান সিআইপি বলেন,আমি ও আমার পরিবার আওয়ামী পরিবারের। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ভালোবেসে এসেছি।

আজ মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর যেই স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

আমার সুযোগ্য পুত্র এম ইসফাক আহসান সবসময় মতলব উত্তর-দক্ষিণের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আমার পরিবারের সদস্যরা এলাকায় ও এলাকার মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে কিছুটা ধন্য মনে করি। আমি ও আমার পরিবার আওয়ামী পরিবারের। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ভালোবেসে এসেছি।

আমার ছেলে এম ইসফাক আহসান বিদেশে পড়াশোনা করেও এলাকার মানুষের প্রতি তার যে ভালোবাসা অনুপ্রেরণা সেটা অবশ্যই প্রশংসনীয়। তিনি আরো বলেন, আজকে আমি চেয়ারম্যানদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে ও আমার এলাকার কিছু মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করেছি।

এছাড়াও আমার সুযোগ-পুত্র এম ইসফাক আহসান বাকিগুলো বিতরণ করবে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।