সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:১২ পিএম
ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
এস. এম ইকবাল : নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি (পঞ্চম ধাপে) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারি গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় উপজেলার ১৩টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাদের তালিকা প্রকাশ করে। ১৩টি ইউনিয়নের ৪টি তে পুরনো ও ৯টি ইউনিয়নে নতুন মুখ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন খান বাহার, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা আ’লীগ নেতা জিএম হাসান তাবাচ্ছুম, ৩ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মাওলানা শরাফত উল্লাহ, ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবদুল গনি বাবুল পাটওয়ারী, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে আ’লীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী, ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন ভূঁইয়া, ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাছান মিরাজ, ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম মুরাদ, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা মো. শরীফ হোসেন খান।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।