বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

রমজান উপলক্ষে সকল নাগরিক সেবা ফ্রি : নবাগত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪:৩২ পিএম
রমজান উপলক্ষে সকল নাগরিক সেবা ফ্রি : নবাগত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ইউনিয়নের সকল মানুষের জন্য সকল নাগরিক সেবা বিনামূল্যে (ফ্রি) ঘোষনা দিয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে শপথ গ্রহণ শেষে বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম গ্রহণকালে সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র রমজান মাস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সকল নাগরিক সেবা বিনামূল্যে (ফ্রি) এই ঘোষনা দেন তিনি। এর আগেও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই তিনি এই ঘোষনা দিয়েছিলেন। চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের তাৎক্ষণিক এ ব্যতিক্রম উদ্যোগে মোহনপুরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের সকল স্টাফদের উদ্দেশ্যে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন প্রকার টাকা-পয়সা নেয়া যাবেনা এবং সেবা নিতে আসা প্রতিটি নাগরিককে যথা সময়ে নাগরিক সেবা প্রদান করতে হবে।

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে সকল প্রকার নাগরিক সেবা আমার পক্ষ থেকে ফ্রির ঘোষনা দিলাম আপনারা সকল প্রকার সেবা নিবেন এবং সেবা নিতে এসে হয়রানির শিকার হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিব এবং পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ থেকে সেবা নিতে এসে সরকার কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা-পয়সা কাউকে দিবেন না এবং যথা সময়মে আপনারা আপনাদের সেবা গ্রহণ করবেন। সেবা নিতে এসে সেবাপেতে বিলম্ব হলে বা কোন ধরনের হয়রানির শিকার হলে সাথে সাথে আমাকে জানাবেন।

Model Hospital

ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরুর পর চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃৃন্দ, মোহনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ, মোহনপুর ইউনিয়ন যুবলীগ ও মোহনপুর ইউনিয়ন পরিষদের স্টাফ ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তার পরিবারবর্গ।

এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকার, গোলাম হোসেন, ফজলুল হক সরকার, আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রধান, শ্রমিক লীগ নেতা কাজী মানিক, মোঃ লিটন ভূঁইয়া, মোঃ মুক্তার হোসেন বেপারী, সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক ও মোহনপুর পর্যটনের সিইইউ কাজী জাফর, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর পর্যটনের জিএম কাজী মোহাম্মদ জাকির হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিয়দের ইউপি সদস্য বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান, ইউপি সদস্য মো. আল-আমিন প্রধান, মো. শাহাদাত, মো. রিয়াদ, মিজানুর রহমান হাওলাদার, মো. নাদির, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মুল আয়মা লাইলী, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. লিটন সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল, কলাকান্দা ইউপি যুবলীগের আহবায়ক মো. মনির হোসেন ছৈয়াল, উপজেলা যুবলীগ নেতা কাজী মো. আনোয়ার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মো. শামিম বেপারী’সহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital