বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২৯টি মাধ্যমিক উবি'তে নিরাপদ শিখন কার্যক্রমে শিক্ষা স্বাস্থ্যবিধি কিট বিতরণ

শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো থাকলে উন্নত জীবন গড়া সহজ হবে : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫:২১ পিএম
শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো থাকলে উন্নত জীবন গড়া সহজ হবে : মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

শাহরাস্তিতে মাধ্যমিক বিদ্যালয়ে কোভিড পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনায় শিক্ষা স্বাস্থ্যবিধি কিট বিতরণ করা হয়েছে।

বুধবার (১২- এপ্রিল ) সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনআয়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রধানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি বক্তব্য বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি সাময়িক উন্নতি হলেও পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড এখন ছড়িয়ে পড়ছে। সেজন্য আমাদের সরকার ইউনিসেফের সহযোগিতায় শিক্ষা স্বাস্থ্যবিধি কিট শাহরাস্তিতে ২৯ টি মাধ্যমিক বিদ্যালয় বিতরণ করছে। সংশ্লিষ্টরা এই উপকরণ হাতে পেয়ে এবং কোথাও ঘাটতি থাকলে উপজেলা পরিষদের তহবিল থেকে তা পূরণ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হলে স্বাস্থ্যবিধি মেনে শরীর স্বাস্থ্য ঠিক রাখা একান্তই প্রয়োজন। তাহলেই কাঙ্খিত লক্ষে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হবে।

Model Hospital

ওই সময় তিনি উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানগণ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের তত্ত্বাবধানে এতে অতিথিদের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, খিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, শাহরাস্তি সরকারি উবির প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, মেহের উবির প্রধান শিক্ষক সঞ্জিত সরকার, নিজ মেহের পাইলট উবির প্রধান শিক্ষক আজাদ হোসেন, পঞ্চনগর উবির প্রধান শিক্ষক আব্দুর রহিম, দেবকরা ডঃ মোঃ শহিদুল্লাহ মারগুবা উবির প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, উঘারিয়া উবির প্রধান শিক্ষক রহমতুল্লাহ বিএসসি, নোয়াগাঁও উবির প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, ফটিক খিরা উবির প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজয়পুর উবির প্রধান শিক্ষক মনির হোসেন, সুয়াপাড়া জিকে উবির প্রধান শিক্ষক আক্তার হোসেন, মাধ্যমিক অফিসের কর্মকর্তা মাঈনুদ্দিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital