জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়
চাঁদপুরে যাতে কোন প্রকার যানজট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুর শহড় যানজটে নাকাল, দিন দিন চাঁদপুরে যানজট বৃদ্ধি পাচ্ছে। যানজট নিরশনে পুলিশ বিভাগ কাজ করছে, আসন্ন রমজান ঈদ উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে লোক আসবে, নৌ পথ, সড়ক পথে চাঁদপুরে যাত্রীদের চাপ বাড়তে থাকবে, চাঁদপুরে বহুমুখী চাপ থাকার কারনেই যানজটের সৃষ্টি হচ্ছে। লঞ্চ, ট্রেন ও বাসে যাতে অতিরিক্ত যাত্রী না আসতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। ঈদে চাঁদপুরে যাতে কোন প্রকার যানজট না হয় সেদিকে সকলইে খেয়াল রাখতে হবে। যানজট নিরশনে কাজ করতে হবে, ঈদে নিবিঘ্নে বাজার করে মানুষ যাতে বাড়ি ফিরতে পারে, সেজন্য পুলিশ প্রশাসন কাজ করতে হবে, সব স্থানে আইনের শাসন বুদ্ধিমান থাকলে দেশের উন্নয়ন দ্রুত হবে।

তিনি বলেন গ্রামীন অবকাঠামো জন্য টিআর কাবিখার কাজগুলো যাতে সঠিক ভাবে হয়, সেদিকে নজর রাখতে হবে, কোন বিষয়ে অনিয়ম হয়ে থাকলে খতিয়ে দেখা হবে, হাজিগঞ্জে সরকারি চাল আটকের বিষয়ে তিনি বলেন, সে বিষয়টি ভাল ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। চাঁদপুরে কিশোরগং প্রতিরোধে সবাকেই সচেতন হতে হবে। আইনের সুশাসন সব স্থানেই বৃদ্ধমান রাখতে হবে। যারা কিশোরগংয়ের নের্তত্বদেয় তাদেরকে চিহৃত কওে আইনের আওত্তায় নিয়ে আসতে পারলে দ্রুত কিশোরগং নিরশন সম্ভাব হবে।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএম বার), নৌ পুলিশ সুপার কামরুজ্জাম, সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধ্হত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, সদর ইউএনও সানজিদা শাহনাজ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, জেলা, সড়কের সার্ভেয়ার মারুফ হোসেন প্রমুখ।
সভায় নৌ পুলিশ, আনসার ভিডিপি, কোস্ট গার্ড, সড়ক বিভাগ, বিটাক, মৎস্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।








