মধুরোডে প্রতি বছরের ন্যায় এ বছরও যুব সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:১২ পিএম
প্রতি বছরের ন্যায় এ বছরও সমাজের সকল শ্রেনীর মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর সদর উপজেলার মধুরোড ইসলামী যুব সমাজের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
শুক্রবার (১৪ এপ্রিল) মধুরোড বায়তুন আমিন জামে মসজিদ ঈদগাহ মাঠে আয়োজিত সকল শ্রেনী পেশার তিন শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির কর্ণধার মোঃ জহির হোসেন ও সোহাগ হাজীর নেতৃত্বে মধুরোড এলাকাসহ আশেপাশের এলাকাগুলোর দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনাসহ উক্ত এলাকায় কবরে শায়িত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধুরোড বায়তুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শাহাজান।
এসময় সাবেক রেলওয়ে কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আলী আকবর, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, সমাজসেবক বিল্লাল হোসেন ও ওয়াহিদ হাজীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








