শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:১০ পিএম
মতলব উত্তরে শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মতলব উত্তর উপজেলার পাঠান বাজার শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ হয়েছে।

১৫ এপ্রিল (২৩ রমজান) সকাল ১০টায় পাঠান বাজার আবেদিয়া হাই স্কুল মাঠ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মাসুদ।

অনুষ্ঠান উদ্বোধন করেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোজাম্মেল হক মিলন।

প্রধান অতিথি ছিলেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আশরাফ উদ্দিন সরকার।
সঞ্চালনা করেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের উপদেষ্টা উপ-পরিদর্শক সদস্য (উপ-পরিদর্শক) মো. জিসান আহম্মেদ ও মো. আবু বকর সিদ্দিক।

Model Hospital

সার্বিক সহযোগিতায় ছিলেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের সভাপতি রিয়াজ উদ্দিন রবিন ও সাধারণ সম্পাদক সজিব প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, শেখ রাসেল ক্রীড়া সংঘের উপদেষ্টা মো. বজলুল হক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রধান, মো. দেলোয়ার হোসেন, মো. রবিউল্লাহ সরকার, আবদুল কাদির সিকদার, আবদুস সাত্তার, অলিউল্লাহ প্রধান প্রমুখ।

অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন মাহবুবুর রহমান মাসুদ তিনি বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।

তিনি বলেন, দীর্ঘ একটি মাস রোজা রেখে আত্মশুদ্ধি পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে আসে। কিন্তু ঈদ মানেই সবার জন্য খুশি নয়। আমাদের সমাজে সবাই আত্মতৃপ্তির সঙ্গে ঈদ পালন করতে পারেন না। কারণ আল্লাহ সবাইকে একইরকম সম্পদশালী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেনা।

সমাজের অসহায়, গরিব ও দুঃস্থ মানুষ গুলো যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে না পারে তাই সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এবছর আমরা এ অসহায় পরিবারে ঈদের আনন্দ বিলিয়ে দিতে সক্ষম হয়েছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো বেশি মানুষের মুখে এই হাসিটা ফোটানোর চেষ্টা করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital