বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাসদ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা ও ইফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৪:২৯ পিএম
জাসদ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা ও ইফতার

শনিবার ১৫ এপ্ৰিল বিকাল ৪ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুরের অন্তর্গত ৮টি উপজেলা ও বিভিন্ন কলেজ নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মিঠুন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বেপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক সোহেল আহমেদ।

প্রধান বক্তা জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউর রহমান বেলাল।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক -মোল্লা মোহাম্মদ শাহজাহান সিরাজ, জেলা যুব জোটের সহ-সভাপতি ইঞ্জি. মশিউর রহমান খোকন, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুল, জাতীয় শ্রমিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি-আরিফ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুদীপ্ত কর, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ণ চক্রবর্তী,  চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি-রাজিব হোসেন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম আহম্মেদ হীরা। হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাফি, কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব আহম্মেদ সুমন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি-মমিন, হাইমচর উপজেলা ছাত্রলীগের সভাপতি শিপনসহ উপজেলা ও কলেজসমূহের নেতৃবৃন্দ।

Model Hospital

উক্ত আলোচনা সভায় বক্তাগণ জাসদ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে পূর্বের ন্যায় একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং ছাত্র অঙ্গনে সুস্থ ধারার আদর্শিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত ও বিকাশ ঘটাতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। একই সাথে কিছু সংখ্যক সাধারন ও মেধাবী ছাত্রদের মধ্যে বর্তমান ছাত্র  রাজনীতির প্রতি যে ভ্রান্ত ধারনার সৃষ্টি হয়েছে সেই ভ্রান্ত  ধারণা থেকে বেরিয়ে এসে নিজের বিবেক ও বুদ্ধিকে কাজে লাগিয়ে যে সকল ছাত্রসংগঠন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সাধারণ ছাত্রদের সকল দাবী আদায়ের পক্ষে কথা বলে এমন  ছাত্র সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে   সাধারণ ছাত্রদের  কল্যাণে কাজ করার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।