বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার নুরুল ইসলাম’র দাফন সম্পন্ন

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৫:২৬ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার নুরুল ইসলাম’র দাফন সম্পন্ন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের (৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ১৫ এপ্রিল শনিবার রাত ৮ টার সময় ঢাকার একটি মেডিকেলে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Model Hospital

১৬ এপ্রিল রোববার বাদ জোহর মরহুমের নিজ বাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর লে: সাকিব এরনেতৃত্বে একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া পুলিশ বাহিনী রাষ্ট্রীয় মর্যাদা সালাম প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ও ওসি(তদন্ত) প্রদীপ মণ্ডল ।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মরহুমের ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য ও মাইটিভি’র উপজেলা প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন বেলাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital