বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরে যানজট নিরসনে পুলিশের পাশে ক্ষুদে স্কাউটদের কার্যক্রম প্রশংসনীয়

সজীব খান প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১১:২৫ এম
চাঁদপুর শহরে যানজট নিরসনে পুলিশের পাশে ক্ষুদে স্কাউটদের কার্যক্রম প্রশংসনীয়

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম ক্ষুদে স্কাউটের কার্যক্রম প্রশংসনীয়। সম্প্রতি দেশে প্রবাহমান উত্তপ্ত তাপদাহের মধ্যে দিয়ে ও চাঁদপুর শহড়কে যানজট মুক্ত করতে যাত্রীদের যাতায়েতের সুধিবার্থে স্কাউট যে ভাবে কাজ করছে তা সর্বমহলে প্রশংসনীয় হচ্ছে। দেশ প্রেমকি, দেশের মানুষের কল্যাণের জন্য কখন কিভাবে কাজ করতে হবে, তা স্কাউট থেকে নতুন প্রজন্মকে শিখার কোন বিকল্প নেই।

অনেক তরুন প্রজন্ম যেখানে অলস সময় পার করে বিভিন্ন অপকর্মে রয়েছে, সেখানে নিরলস ভাবে কাজ করছে স্কাউটদল। স্কাউটের সদস্যরা মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে উত্তপ্ত রোদে পুড়ে, বৃষ্টিতে বিজে কাজ মানব সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছে।

সড়কে অনেক বয়বৃদ্ধ রাস্তা পারাপার হতে না পারলে তারা হাতধরে তাদেরকে রাস্তা পার করে দিয়ে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। ঈদসহ দেশের বিভিন্ন উৎসবে স্কাউট সড়কে নিরাপত্তার জন্য কাজ করে চলছে। এ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্কাউটদল তাদের কার্যক্রম ব্যাপক হারে করছে।

সড়কে, মার্কেটের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরকে সহযোগীতা করেছে স্কাউটদল , তারা ও সড়কে নিরাপত্তার জন্য সক্রিয় থাকায় বিভিন্ন ধরনের নাশকতা থেকে সাধারণ মানুষ রক্ষা পাচ্ছে, ঈদ উপলক্ষে মার্কেটসহ বিভিন্ন সড়কে চুরি ছিন্তাই করার জন্য একটিচক্র সব সময়ই থাকে, পুলিশের পাশাপাশি স্কাউটদল সড়কে নিরাপত্তার থাকায় পথচারীরা পুরো নিরাপত্তা পাচ্ছে।

Model Hospital

জনদুর্ভোগ লাঘবে ট্রাফিকসহ প্রতিটি জরুরি সেবাসংস্থা দ্রুত সমন্বিতভাবে কাজ করলে নাগরিক সমস্যা সহনীয় পর্যায়ে চলে আসবে। একইসঙ্গে জরুরি সেবার প্রয়োজনীয় উপকরণগুলোও স্কাউটের হাতে থাকা জরুরি। যেন দ্রুত যেকোন কাজে সহজে মানুষকে সেবা দিতে পারে।

ঈদে মহাসড়কে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী স্কাউট সড়কে থাকায় চাঁদপুর পৌরসভাসহ সংশ্লিষ্ট সবাই প্রশংসায় ভাসছে। ঈদ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করবেন তারা। চাঁদপুর পৌর সভায় কালী বাড়ি মোড়, পালের বাজার ব্রিজের মোড়ে যানজট লেগে থাকে সারা বছর। প্রতিদিন চাঁদপুরে চতুরমুখী যাত্রী চাঁদপুরের ওপর দিয়ে যাতায়েত করে, সেকারনে চাঁদপুরের এসব গুরুত্বপূর্ণ স্থানে যানজট লেগে থাকে, পূর্বের অভিজ্ঞতা থেকে চাঁদপুরের এসব স্থানে যানজন নিরসনের জন্য স্কাউট দেওয়ায় যানজট অনেকটা কম হচ্ছে। সড়কের প্রাণ ফিরে আসছে। ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ।

সোমবার (১৮ এপ্রিল) সকালে স্কাউটের এক সদস্য ইলশেপাড়কে বলেন, ঈদে চাঁদপুরের ওপর দিয়ে কয়েকটি জেলার গাড়ি যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনে রমজান থেকে ঈদ পর্যন্ত স্বেচ্ছাসেবী স্কাউট সর্বদা রাস্তায় দায়িত্ব পালন করবেন। চাঁদপুর শহরের যানজট নিরসনে ও শৃংখলায় ক্ষুদে স্কাউটদের কার্যক্রম চোখে পড়ার মতো।

ওদের দ্রুত তৎপরতায় দাঁড়াতেই পারছে না অটো সিএনজি গুলা। তীব্র গরমে পুলিশের পাশাপাশি ১৪ থেকে ১৬ বছর বয়সের স্কাউট সদস্যরা তারা দায়িত্ব পালন করছে। জনগণকে যানজটের হাত থেকে মুক্ত করতে তারা অকাতরে পরিশ্রম করে যাত্রীসেবা দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে স্কাউট প্রশংসনীয় হয়ে আলোচনায় থাকবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ