বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৩:২৪ পিএম
মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা

মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান তপু, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুুল প্রমুখ।

সভার আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সকল বক্তারা আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন আলোচনা ও পর্যালোচনা করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital