শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৩:৩৪ পিএম
মতলব উত্তরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া শিকদার বাড়ির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির(৪০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১৫ এপ্রিল দুপুরের দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া শিকদার বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রচন্ড গরমে পুকুরে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন মৃত পুরুষ ব্যক্তির মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ বলেন, মরদেহের পরিচয় জানলে মতলব উত্তর থানার ব্যবহৃত মোবাইল নাম্বার- ০১৩২০১১৬০২৩, ডিউটি অফিসার ০১৩২০১১৬০২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

Model Hospital

মতলব উত্তর থানার ওসি মেসা. মহিউদ্দিন জানান, মরদেহের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক ভাবে ওই ব্যক্তির শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital