বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশের ঈদ উপহার পেয়ে ১১ শতাধিক পরিবারের মুখে স্বস্তির হাসি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১:৪৮ পিএম
চাঁদপুরে পুলিশের ঈদ উপহার পেয়ে ১১ শতাধিক পরিবারের মুখে স্বস্তির হাসি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে ১১ শতাধিক দুস্থ পরিবারের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৮ এপ্ৰিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইনস্ ড্রিলসেডে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
তিনি বক্তব্যে বলেন, আপনারা যাতে ঈদের দিনে একটু ভাল খাবার ও পোষাক পড়তে পারেন, সেই থেকে পুলিশের এই উদ্যোগ। সবসময় আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি। আপনারা পুলিশের জন্য দোয়া করবেন।
পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে চাঁদপুর জেলা পুলিশ সর্বদা সাধারণ জনগণের পাশে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআইও-১ মোঃ মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোঃ এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চাঁদপুর পুলিশ লাইনস্ এ ৪ শতাধিক ও ৮ উপজেলায় সাত শতাধিকসহ জেলায় মোট ১১ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলা পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital