বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছিন্নমূল ও অসহায়দের মাঝে ইসলামী যুব আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:৩৫ পিএম
ছিন্নমূল ও অসহায়দের মাঝে ইসলামী যুব আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ
চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে সংগঠনের উপদেষ্টা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর সৌজন্যে ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষদেরকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা যুব আন্দোলনের সভাপতি মুহা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, তিনি বলেন দেশের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে তাই বিত্তবানদের কাছে অনুরোধ অসহায়দের পাশে দাড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আদায় করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন,জেলা দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফার,পৌর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রাহাত,পৌর ১০ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আকাশ সহ দায়িত্বশীলবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital