শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সিএনজি-অটোরিক্সা চালকদের সম্মানে ইসলামী আন্দোলনের ব্যাতিক্রমি ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:৫৯ পিএম
সিএনজি-অটোরিক্সা চালকদের সম্মানে ইসলামী আন্দোলনের ব্যাতিক্রমি ইফতার
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিনের পক্ষ থেকে সিএনজি, অটোরিক্সা ও রিক্সা চালকদের সম্মানে ব্যাতিক্রমি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের প্রেসক্লাব ঘাটের ডাকাতীয়া নদীর তীরে এ এ ব্যাতিক্রমি আয়োজন করে ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখা।
ইফতার মাহফিলে চাঁদপুর শহরের কয়েক শতাধিক সিএনজি, অটোরিক্সা ও রিক্সা চালক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেন, শ্রমিকরা হলেন সভ্যতার সুনিপুণ কারিগর। তাদের শ্রমে-ঘামে আমাদের হাজার বছরের অনাধুনিক সভ্যতা গড়ে উঠেছে। অথচ যুগ যুগ ধরে সেই শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত থেকেছেন। আমাদের দেশেও তার ব্যতিক্রম ঘটেনি। এদেশের শ্রমিকরা আজও নিপীড়িত-নির্যাতিত। ইসলামী রাষ্ট্র এবং সমাজব্যবস্থা কায়েম হলেই সকল মানুষ সমঅধিকার পাবে। তাই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়ছে এদেশের সকল শ্রেণীপেশার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে।
তিনি আরো বলেন, আমরা যে যেই পেশায় নিয়োজিত আছি, আমাদেরকে সে পেশায় থেকেই মহান আল্লাহ এবং আল্লাহর রাসুলকে চিনতে এবং জানতে হবে। সে চেনা এবং জানার জন্যে আমরা আপনাদের পাশে আছি। আসুন আমরা সবাই মিলে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদ মাওলানা হেলাল আহমাদ, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মুহিববুল্লাহ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital