বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্রেতা সংকটে চাঁদপুরের মফস্বলের হাট বাজার

সজীব খান প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫:৫০ পিএম
ক্রেতা সংকটে চাঁদপুরের মফস্বলের হাট বাজার

বাংলাদেশে আজ ২৮ তম রমজান চলছে, আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর।

ঈদকে সামনে রেখে চাঁদপুরের মফস্বলের হাট বাজারগুলো এখানো তেমন জমে উঠেনি।

ঈদ মার্কেট তেমন ক্রেতা নেই বললেই চলে, সবাই যার যার অবস্থান থেকে শহড়ের মার্কেটগুলোতে ছুটে যাচ্ছে।

চাঁদপুর জেলার গ্রামীণ শপিংমল গুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঈদের বাজারে বিভিন্ন মানের পোশাক, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তি এসব কাপড়ের পসরা সাজিয়ে বসে আছে বিক্রেতা কিন্তু কেনার জন্য নেই তেমন ক্রেতা।

Model Hospital

চাঁদপুরের বিভিন্ন বড় বড় শপিংমল সংলগ্ন মফস্বলের মার্কেটগুলো একেবারেই বেচাকেনা নেই বলে বিক্রেতা জানান, গতবারের চেয়ে এবারের ঈদের মার্কেট খুবই খারাপ, দাম সাধ্যের মধ্যে থাকলেও তুলনামুলকভাবে কম ক্রেতা আসছে মার্কেটগুলোতে।

মহামায়া বাজারের বিক্রেতা জানান, যেসব ক্রেতা তাদের দোকানে আসছে তাদের মধ্যে শহরের লোকজন বেশি। গ্রাম ও চরাঞ্চলগুলো থেকে এখন পর্যন্ত লোকজন আসেনি।

বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, দিন দিন কিছুটা বেচাকেনা বাড়ছে। শেষ পর্যন্ত আরো বাড়বে এদিকে, জেলা শহরের নামি-দামী পোশাকের দোকানগুলোতে ঘুরে দেখা যায়, এবারের ঈদে অনেক ভালো মানের গুন সম্মত পোশাক গুলো খুবই অল্প দামে সাধ্যের মধ্যে রয়েছে। গতবারের চেয়ে, এবারের দাম মোটামুটি ভালো, সাধ্যের মধ্যেই রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital