বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬:১৩ পিএম
জিলানী চিশতী উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১৯এপ্রিল (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য রয়েছে। শিক্ষার্থীদের ইনোগেটিভ হতে হবে। তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারনা থাকতে হবে। এসএসসি পাস হচ্ছে তোমাদের কারিয়ার গড়ার জন্য টানিং পয়েন্ট। তোমারাই আগামী দিনের কান্ডারী, তোমাদের সুশৃংখলভাবে চলাচল করতে হবে। আশা রাখছি তোমরা আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। এসএসসি পরীক্ষাটা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ বিদ্যালয় থেকে গত বছর ৬টি এ প্লাসসহ শতভাগ পাস করেছে। এবারও তোমরা সাফল্যের সহিত কৃতকার্য হয়ে তোমাদের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এই কলেজটি মাদক, সন্ত্রাস ও রাজনীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তোমরা ভালো রেজাল্ট করলে, আমাদের ভালো লাগে।

তিনি বলেন, তোমাদের উচ্চ শিক্ষার প্রথম সিড়ি হচ্ছে এসএসসি পরীক্ষা। উচ্চ শিক্ষা অর্জন করতে হলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তোমাদের আজকের বিদায়টা ভবিষ্যত জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। তোমাদের ভালো মানুষ হতে হবে।

Model Hospital

তোমাদের মধ্যে নৈতিকতাকে জাগ্রত করে একজন আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে দেশের সেবা করতে হবে। আমি নিজেও এ প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, এটি আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে, যাতে নিজেদের মানব কল্যাণে নিয়োজিত করতে পারে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, অভিভাবক ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, অভিভাবক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, অভিভাবক ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, অভিভাবক ও বিশিষ্ট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার।

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের শিক্ষার্থী সারমিন আক্তার।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন এবং শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।