বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এভারগ্রীন ৯৫’ব্যাচের বন্ধুরা’

গভীর রাতে শতাধিক অসহায় ও দরিদ্রের হাতে শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ ও সেহরী তুলে দেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬:২২ পিএম
গভীর রাতে শতাধিক অসহায় ও দরিদ্রের হাতে শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ ও সেহরী তুলে দেন

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁদপুরে এভারগ্রীন এসএসসি- ৯৫’ব্যাচের এক ঝাক যুবক বন্ধুরা এক হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও রমজানের পুরো মাস ব্যাপী অসহায়,দুস্থ,গরীব ও দরিদ্র মানুষের মাঝে রাতের খাবার সেহরী ও সন্ধ্যার পূর্বে ইফতার সামগ্রী বিতরন করে যাচ্ছেন।

তারই ধারা বাহিকতার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার(১৮এপ্রিল) গভীর রাতে শহরের বিভিন্নস্থানে ভাসমান অবস্থায় অবস্থান নেওয়া শতাধিক অসহায় ,দুস্থ,গরীব ও দরিদ্রদের হাতে ৯৫’ব্যাচের বন্ধুরা নিজেদের হাতে প্রত্যেক গরীব ও অসহায়দের হাতে-হাতে ঈদ উপহার শাড়ি,লুঙ্গি ও থ্রিপিচ তুলে দিয়ে তাদের মনের আনন্দ উপভোগ করেন এবং মহান আল্লাহ্ তালারসন্তষ্টি কামনা করেন। এ সময় গরীব,অসহায় মানুষের মাঝে ঈদ উপহারও সেহরী বিতরন কালে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আলী গঞ্জ দারুরসুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান।

এসএসসি এভারগ্রীন ৯৫’ব্যাচের এডমিন মাসুদ আলম বেপারী ও জাহিদ মাহমুদ,মডারেটর মো: ওমর ফারুক,খন্দকার মনিরুজ্জামান ও ফেরদৌস মার্শেদ জুয়েল ,দৈনিক আজকের দেশ কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক রোটারিয়ান মো: জাহাঙ্গীর হোসেন, মো: খসরু মিয়া, মাওলানা কারী মো: জাকারিয়া ও দারুরসুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Model Hospital

এ সময় অসহায়,দুস্থ,গরীব ও দরিদ্ররাও উপহার সামগ্রী পেয়ে খুশি হয়ে ২হাত তুলে দানকারী ৯৫’ব্যাচের বন্ধুদের জন্য দোয়া খায়ের করে আল্লাহ্ তালার কাছে তাদের জন্য ইহকাল,পরকালের সন্তষ্টি ও তাদের সূখময় জীবন কামনা করেন।

এ সময় বন্ধুরা প্যাকেট করা রান্না করা খাবার পবিত্র রমজানের রোজার রাখার জন্য সেহরী হিসেবে প্রত্যেক রোজাদার অসহায়দের হাতে তুলে দিয়েছেন।

এ উদ্যোগ গ্রহন করে ঈদ উপহার প্রদান ও রোজাদাদের মাঝে রাতের খাবার হিসেবে সেহরী বিতরন করেন চাঁদপুর জেলার সদর উপজেলা ও হাজিগঞ্জ উপজেলার এক ঝাক যুবক ধর্মপ্রান মুসলমান বন্ধুরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital