কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৯ হাজার শাড়ী বিতরণ
দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এর উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ১২টি ইউনিয়নের ১৩টি স্থানে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৯ হাজার শাড়ী বিতরণ করা হয়।

কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা বালুর মাঠে উপহার সামগ্রী বিতরণকালে ড.সেলিম মাহমুদ বলেন,বর্তমান সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় বেড়েছে,ভারতবর্ষের একমাত্র বাংলাদেশেই মানুষের মাথাপিছু আয় বেশী। দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিয়েছেন।

তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তির উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুখ-শান্তির কথা চিন্তা করে ডেল্টা প্ল্যান পরিকল্পনা গ্রহন করে তা বাস্তাবায়নের লক্ষ্যে কাজ করছেন। আজকের আপনাদের যে উপহার প্রদান করছি তা আর্থিক বিবেচনায় যদিও বা বেশী মূল্যবান নয়। কিন্ত শেখ হাসিনার আপাদের জন্য মমত্ববোধ,আপাদের জন্য যে অনুভূতি তা মহা মূল্যবান। আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে পুনরায় বর্তমান আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন,আলী আক্কাস মোল্লা,হাবিব মজুমদার জয়, এম আখতার হোসাইন,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ন-আহবায়ক সাকিল মুন্সি,সোহাগ হোসেন,সদস্য আবু ইউছুফ মজুমদার প্রমুখ।








