বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরে যানজট নিরসনে ছাত্রলীগ নেতা আরাফাত সানির ব্যতিক্রম উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৩৩ পিএম
চাঁদপুর শহরে যানজট নিরসনে ছাত্রলীগ নেতা আরাফাত সানির ব্যতিক্রম উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তীব্র রোদ আর অসহ্য গরমের মধ্যে দিয়েও চাঁদপুর শহরকে যানজট নিরসনের জন্য প্রশংসনীয় এক মহৎ উদ্যোগ গ্রহণ করেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরাফাত সানি।

২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় চাঁদপুর শহরের শপথ চত্বর ও প্রত্যেক টা পয়েন্টে, যানজট নিরসন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য আরাফাত সানি ও তার দলের ছাত্রলীগের অন্যান্য সদস্যরা মাইকিং করে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করেন। যত্রতত্র যানবাহন পার্কিং না করা, সারিবদ্ধ ভাবে যানবাহন চলাচল করা, অতিরিক্ত যাত্রী না তোলা ও যানবাহন চালাকগন যাতে করে অতিরিক্ত ভাড়া না নিতে পারে এই সকল মহতি কাজগুলো তদারকি করেন আরাফাত সানি ও তার দলের সদস্যরা। একদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ অন্যদিকে কেনাকাটা করতে আসা ক্রেতাদের উপচেপড়া ভিড়। এসকল প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও নির্বিঘ্নে যাতে ঘরমুখো মানুষেরা বাড়ি ফিরতে পারে এটাই ছিলো এই ছাত্রলীগ নেতার লক্ষ্য।

এসময় ছাত্রলীগ নেতা মোঃ লিও রাসেল, মোঃ শিশির মাহামুদ, মোঃ নাসির উদ্দিন পাঠান, মোঃ সিহাব বকাউল, আদর প্রধানিয়া, মোঃ অন্তু, রিমন, তানভীর,রাব্বি, আহাদ, নাছিম, মিশু, তামিম, রাহুল,রজিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

এক সাক্ষাৎকারে এই ছাত্রলীগ নেতা আরাফাত সানি জানান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার মানুষদের যাতে যানজটের দুর্ভোগ পোহাতে না হয়, সে লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ তথা চাঁদপুর পৌর ছাত্রলীগ প্রতি বছরের ন্যায় এবারও শপথ চত্বর ও চাঁদপুরের প্রত্যেক টা পয়েন্টে, যানজট নিরসন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি। শহরকে যানজটমুক্ত করতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন রোভার স্কাউট সদস্যরা। আর তাদের সাথে মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমিও আমার সহযোগীদের নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে, চাঁদপুর ও হাইমচর-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি নির্দেশে আমরা সব সময় মানবিক কাজ করতে প্রস্তুত। বাংলাদেশ ছাত্রলীগ বিগত দিনে দেশের ক্রান্তিলগ্নে যেভাবে মানুষের পাশে ছিল, আগামী দিনেও সেই ভাবে বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও দেশের প্রয়োজনে রাজপথে থাকবে, ইনশাআল্লাহ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ