শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইসলামবাদে দরিদ্রদের মাঝে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শাড়ি লুঙ্গি বিতরন

এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৫৪ পিএম
এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই
এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। কেননা  আওয়ামী লীগ যখনই  ক্ষমতায় এসেছে তখনই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আর অনেককে দেখেছি ক্ষমতায় এসে সাধারণ  মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামবাদ ইউনিয়নে সুজাতপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি লুঙ্গী বিতরণ কালে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তিনি একথা বলেন।
পরিকল্পনার প্রতিমন্ত্রী ডঃ শামসুর আলমের ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্রদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ কালে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ,
চাঁদপুরের এডশনাল এসপি ইয়াসির আরাফাত,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী,ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকারসাবেক ইউপির চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন ও লিয়াকত হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান মিয়াজী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম,  ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, আওয়ামীলীগ নেতা স্বপন দেওয়াজী প্রমূখ।
তিনি আরো বলেন, অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক এটা আমরা চাই। আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর দর্শনের কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।তাই তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital