বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের এখাছপুরে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৫৮ পিএম
মতলবের এখাছপুরে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মতলব উত্তর উপজেলার এখলাছপুরে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. শামসুল আলম।
২০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার এখলাছপুর ইউপি ভবন সংলগ্ন মাঠে শাড়ি লুঙ্গী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুল হাসান।
চাঁদপুর বারের এপিপি এড. জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. রুহুল আমিন সরকার, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন।
বক্তব্য রাখন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, ইউপি সদস্য শহ আলম।
উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন মুকুল ও মফিজুল ইসলাম মুন্না, চাঁদপুর জেলা মহিলালীগের যুগ্মআহবায়ক সালেহা আক্তার, উপজেলা যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান জনবান্ধব সরকার সমাজের বিছিয়ে থাকা জনগোষ্টীকে সবধরনের সহযোগীতা দিতে খুবই আন্তরিক।পাশাপাশি সমাজের বিত্তবানরা যে যার সামর্থানুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরো বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষে কোন ক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে। তবে এ কাজ শুধু আইন শৃংখলা বাহিনীরই কাজ তা নয় একাজে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে আন্তরিকপূর্ন ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি বড় রাজনৈতিক দল।তাই দলে বিভেদ থাকতেই পারে কিন্তু যারা বঙ্গবন্ধুর সংগঠন করে তারা বিভেদ ধরে রাখেনা।নির্বাচন বা দলের দুর্দিনে আওয়ামীলীগের নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় ইতিহাস তাই বলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital