বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির ৪০০ নেতাকর্মী প্রার্থী হচ্ছেন : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ২:৩৩ পিএম
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির ৪০০ নেতাকর্মী প্রার্থী হচ্ছেন : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক-তৃতীয়াংশ প্রার্থীই তাদের। এটা খুবই সুখের বিষয়।

শনিবার (২২ এপ্রিল) সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সিটি নির্বাচন প্রসঙ্গে ড. মোমেন আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রায় দেবে।

Model Hospital

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুত রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে।

এদিকে সিলেটের ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজে লাখো মুসল্লি অংশ নেন। এখানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র আরিফুল হক বলেন, তার দল নির্বাচনে যাবে না। তবে নগরের মানুষজনের সঙ্গে আলাপ করে তিনি দ্রুতই নিজের সিদ্ধান্ত জানাবেন।

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজের আগে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital