বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৪:৫১ পিএম
মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মহামায়াবাসী সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর পরিচালক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তিনি।
এক বাণীতে মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর পরিচালক মোঃ আব্দুল কাদির বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’ আসুন ‘এই ঈদে সকল ভেদাভেদ ভুলে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীল সম্প্রীতি গড়ে তুলি। ’
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারের স্টেশন রোডে অবস্থিত ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন-এ দক্ষ ডিজাইনার দ্বারা ও অত্যাধুনিক নিজস্ব মেশিনে লোগো ডিজাইন, সোস্যাল পেজ এর জন্য ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো ডিজাইন, লোগো ডিজাইন এবং প্রিন্ট, ব্যানার ডিজাইন এবং প্রিন্ট, ফেষ্টুন ডিজাইন এবং প্রিন্ট, বিজনেস কার্ড ডিজাইন এবং প্রিন্ট, আকর্ষণীয় ক্রেস্ট ডিজাইন এবং প্রিন্ট, মগ ডিজাইন এবং প্রিন্ট, টাইলস ডিজাইন এবং প্রিন্ট, পোষ্টার ডিজাইন এবং প্রিন্ট, ফেইডবুক এর কভার ডিজাইন, টি-শার্ট ডিজাইন এবং প্রিন্ট, ইউটিউব এর কভার ফটো ডিজাইন, বিয়ের কার্ড ডিজাইন এবং প্রিন্ট, লাইটিং সাইনবোর্ড এবং প্রিন্ট, চাবির রিং ডিজাইন এবং প্রিন্ট ও আইডি কার্ড ডিজাইন এবং প্রিন্ট ইত্যাদি করা হয়। উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে- 01812-572760, 01568-984158

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।