বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

নোমান হোসেন আখন্দ প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২:২৪ পিএম
নারীদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

২৩ এপ্রিল শাহরাস্তি টামটা দক্ষিন ইউনিয়নের উত্তর পাড়া মিয়াজি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্ত ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা কাজী শামছুল হক এর সভাপতিত্বে – বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশনের পরিচালক শওকত হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃআব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী, গ্রীন টেলিভিশন এর সম্পাদক সিহাব মাহমুদ, জাতীয় সংসদ ভবন মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওঃ এরশাদ আলম পাটোয়ারী, বিশিষ্ঠ ব্যাবসায়ী কাজী শিশির, ফজলে রাব্বি, নাসির মিয়াজী, রুবেল পাটোয়ারী ও টামটা দঃ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার আঃ রাজ্জাক মিয়াজী, সংগঠন এর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান শুভ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন-২০১৪ সাল থেকেই ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নে করছেন। বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী একজন দেশ প্রেমিক, দেশ ও সমাজের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চাইছি। তিনি যেনো সুস্থ হয়ে অতিতের মতই মানুষের কল্যাণে কাজ করতে পারেন।

পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারীর সন্তান জাতীয় সংসদ ভবন মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওলানা এরশাদ আলম পাটোয়ারী।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।