বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই, কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৪৬ এম
কচুয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা-মোবাইল ছিনতাই, কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

চাঁদপুরের কচুুয়ায় মোবাইল ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা শাকিল সাকেরকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। গত ১৭ এপ্রিল রাতে ডুমুরিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আহত ব্যবসায়ী বিল্লাল হোসেন কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত হাফেজ মোঃ ছাদেক এর ছেলে।

সৃষ্ট ঘটনায় ব্যবসায়ী বিল্লাল হোসেনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাদী হয়ে কিশোর গ্যাং নেতা শাকিল সাকের’কে (৪৩) আসামী করে কচুয়া থানায় একটি লিখিত এজহার দায়ের করেন। শাকিল সাকের একই গ্রামের মজুমদার বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে ওই এলাকায় কিশোর গ্যাং এর নেতা হিসেবে ব্যাপক পরিচিত।

স্থানীয় সুত্রে জানা যায়, শাকিল সাকের এলাকার উঠতি বয়সের ছেলেদের নিয়ে কিশোর গ্যাং তৈরি করেছে। তারা মাদক, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

এজহার সুত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাতে ডুমুরিয়া গ্রামের ফরহাদ হোসেন মজুমদারের মুরগী ফার্মের সামনে রাস্তার উপর দোকান বন্ধ করে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোর গ্যাং নেতা শাকিল সাকের নেতৃত্বে অজ্ঞাত নামা আরো ২/৩ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে বিল্লাল হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। শাকিলের হাতে থাকা কাঠের রুয়া দিয়ে বিল্লালের মাথায়, নাকে, মুখে এলোপাথাড়ী ভাবে পিঠিয়ে মুখের উপরের মাড়ির ১টি দাঁত ও নিচের মাড়ির ৩টি দাঁত ভেঙ্গে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে এবং বিল্লাল হোসেনের সাথে থাকা নগদ ৪ লক্ষ টাকা, বিকাশ, নগদ, রকেট ও ফ্লেক্সিলোডে ব্যবহৃত ২টি এন্ড্রোয়েড মোবাইল এবং ৩টি বাটন মোবাইল ছিনতাই করে নিয়ে যায় তারা। বিল্লাল হোসেনের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। পরে মুমূর্ষু অবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিল্লাল হোসেনকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়।

Model Hospital

বিল্লাল হোসেনের বড় ভাই এই এজহারের বাদী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, আমার ভাই দীর্ঘদিন যাবৎ মোবাইল, বিকাশ, নগদ, রকেট ও ফ্লেক্সিলোডের ব্যবসা করে আসছে। গত ১৭ তারিখ রাত সাড়ে ৮টার সময় দোকান বন্ধ করে নিজ বাড়িতে যাওয়ার সময় শাকিল সাকের তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং সঙ্গে থাকা ৪ লক্ষ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং ভবিষৎতে আমার ছোট ভাইকে এখানে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম খলীল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। ফলে মামলাটি নথিভুক্ত করা হয়। যার ফলে আসামী শাকিল সাকেরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং-১২/৯৩

এই ঘটনাকে কেন্দ্র করে বিল্লালের উপর হামলাকারীদের বিচারের দাবীতে ডুমুরিয়া বাজারে এলাকাবাসী মানববন্ধন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital