বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হত্যা ও মিথ্যাচারের উপর বিএনপির সৃষ্টি, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে : মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:০৭ এম
হত্যা ও মিথ্যাচারের উপর বিএনপির সৃষ্টি, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে : মায়া চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন ‘আমরা রাজপথ কাউকে ইজারা দিই নাই। আমাদের জন্ম এই রাজপথে, ক্যান্টনমেন্টে না। সুতরাং আমরা রাজপথে থেকেই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র অপরাজনীতির মোকাবিলা করব। হত্যা ও মিথ্যাচারের উপর বিএনপির সৃষ্টি। মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতেই আমাদের জন্ম।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগ কর্র্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজপথ কারও একার না। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথেই বিএনপি-জামায়াতের কুকর্মের জবাব দেবে আওয়ামী লীগ।
নেতা-কর্মীদের উদ্দেশে মায়া বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা ধৈর্যশীল থাকবেন, ওদের কৌশল আমাদেরকে অত্যাচারী এবং কতৃত্ববাদী সরকার হিসাবে বহির্বিশ্বে উপস্থাপন করা। ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, বিভিন্ন রকম উস্কানি দিতে চেষ্টা করবে। আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। ওরা প্রতারণায় এবং প্রোপাগান্ডায় ভীষণভাবে পটু। কিন্তু রাজপথ আমরা ছেড়ে দেব না।
আমাদেরকে ব্লাকমেইল করার সুযোগ দেব না। ওরা কিন্তু দিনকে রাত বানাতে এবং রাতকে দিন বানাতে বড় পারদর্শী। মিথ্যার উপরই এই দলটার সৃষ্টি।
ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital