বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মুকুল-খাদিজার বৌভাত অনুষ্ঠানে এসি মিজান

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ২:৫৪ পিএম
মুকুল-খাদিজার বৌভাত অনুষ্ঠানে এসি মিজান

মতলব উত্তন উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের কিনারচক গ্রামে মুকুল-খাদিজার বৌভাত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শুক্রবার দুপুরে বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল লতিফ মেম্বারের ছোট ছেলে মো. মুকুল ও খাদিজার বৌভাত অনুষ্ঠানে বিয়েতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান)। নবদম্পতির জন্য দোয়া ও শুভেচ্ছা জানান তিনি।

এ সময় চাঁদপুর জেলা পরিষদ সদস্য (পরিচালক) সরকার মো. আলাউদ্দিন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া এবং বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, যুবলীগ নেতা শাহাদাত খান, আওয়ামী লীগ নেতা ফারুক কামাল, যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম, মোহন, মনির মুন্না, ছাত্রলীগ নেতা মাসুম সরকার;সহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital