বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঈদে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শিশু-বৃদ্ধসহ আহত শতাধিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১১:১৩ এম
ঈদে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শিশু-বৃদ্ধসহ আহত শতাধিক
পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে ঈদের ৮ম দিন রবিবার ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু-বৃদ্ধসহ প্রায় শতাধিক নারী–পুরুষ আহত হয়েছে।
আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল গুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন বলে জান গেছে। ঈদকে কেন্দ্র করে চাঁপুরে যেমন বেড়েছে যানবাহন, অন্যদিকে বেড়েছিলো মানুষের উপস্থিতি।
গত শনিবার (২২এপ্রিল) সারাদেশে একযোগে পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের এ আনন্দকে ভাগাভাগি করে নিতে মানুষজন ছুটে চলেছে পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের বাড়িতে। সেখানে যাওয়ার পথেই চাঁদপুর শহর এবং শহরের বিভিন্ন স্থানে ঘটছে ছোট বড় অনেক সড়ক দুর্ঘটনা।
আহতরা হলেন, নাজমুল ঢালী (৩৪), সাইফুল (৩০), মুনির (৫৮), কার্তিক (৪৫), ইমন পাটোয়ারী (২৭), রিফাত ঢালী (১৮), জিতু (১৮), সোহাগ (২৬), মাহিদ (১১), সাইফ (8), জান্নাত (১৯), ইব্রাহিম (৪),আরাফাত (৪), সাজেদা (১৯),আলামিন (২৬), রুবেল (২০), সায়মন (১৬), রিয়াজ গাজী (৩৩), রবিউল ৮ কানন (২০), নাহিদ (৬), সজীব (২২), শান্তা ইসলাম (১৭), সাইফ (২৬) কুদ্দুস (৫৫) সীমা (২২), রিয়াজ (২৫), তাসলিমা (৪০), সীমা ঘোষ (২৩), বাবুল (৫৪), সিয়াম (১৭), রোজিনা (২০), রাকিব (১৭), আবু তাহের খান (৭০), পেয়ারা বেগম (৫৫), আরাফাত (৪), ফজলে রাব্বি (৩০), সোমা বেগম (৫৫), হোসেন (৭), রহিম (৩০), ফয়সাল (১৯), ভুট্টু (৩০) জাকির (২১), হৃদয় (২৭), রঞ্জিত (৪০) মাহমুদা (১৮), মাহি (১৩) ও পারভেজ (২৩) সহ আরো অনেকে।
খবর নিয়ে জানা যায় চাঁদপুর সদর উপজেলার বাঘরা, চান্দ্রা, ঘোষের হাট, বাবুরহাট, বড় স্টেশন, কালী বাড়ি শপথ চত্বর, ওয়্যালেস, বাগাদী , ফরিদগঞ্জ, গাছতলাসহ বিভিন্ন স্থানে সিএনজি স্কুটার, অটোবাইক, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শিশু এবং বৃদ্ধসহ রোববার দুপুর পর্যন্ত সর্বমোট শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
এদের মধ্যে অধিকাংশ লোকই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে এসে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। কেউ কেউ এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। আবার অনেককে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার আ. রশিদ, ছালামত মিয়া ও ইউসুফ রেজিস্ট্রার খাতা দেখে জানান, ঈদের দিন থেকে শুরু করে ৮ম দিন রোববার দুপুর পর্যন্ত হাসপাতালে সর্বমোট শতাধিক নারী-পুরুষ ও শিশু যাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। তবে এসব দুর্ঘটনার মধ্যে আহতরা বেশির ভাগই মোটর সাইকেল আরোহী, পথচারী, অটোবাইক ও সিএনজি স্কুটারের যাত্রী।
এদের মধ্যে যারা একটু বেশি আঘাতপ্রাপ্ত তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আর যাদের অবস্থা মোটামুটি ভালো তারা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।