শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রবাসীর ঘরে চুরি, নগদ চার লাখ টাকা সহ ১০ ভরি স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৬:৩৯ পিএম
শাহরাস্তিতে প্রবাসীর ঘরে চুরি, নগদ চার লাখ টাকা সহ ১০ ভরি স্বর্ণালংকার লুট
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নিজমেহারে এক প্রবাসীর বসতঘরে ডুকে আলমারির তালা ভেঙে নগদ চার লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ নিয়ে গেছে চোরচক্র।
শাহরাস্তি পৌরসভার নয় নম্বর ওয়ার্ড নিজমেহার মোল্লা বাড়ির সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী মাফিয়া আক্তার জানান, গেলো বুধবার সকালে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি।
সোমবার সন্ধায় ফিরে এসে দেখেন ঘরের দুটি একজাস্ট ফ্যান ভাঙা। আলমারি ভাঙা ও ঘরের ভিতরের সব কিছু লন্ডভন্ড করা।
মাফিয়া আক্তার জানান, চুরির ঘটনায় বাসার আলমারিতে থাকা নগদ চার লাখ টাকা ও ১০ ভরি স্বার্ণ নিয়ে গেছে চোরচক্র। এ বিষয়ে তিনি বাদী হয়ে শাহরাস্তি থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কালাম জানান, চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যায়। চুরির সাথে যারা সম্পৃক্ত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital