বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার রহিমানগর বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৬:৫২ পিএম
কচুয়ার রহিমানগর বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কচুয়া উপজেলার রহিমানগর বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংক সংলগ্ন পূর্বপাশের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারনা করছেন স্থানীয়রা। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনার স্থলে এসে বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থদের দাবী অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমান হচ্ছে,মিলন মিয়ার মাইশা ফ্যাশন ২২ লক্ষ,হাবিবুর রহমানের ইসলামিয়া পাঞ্জবী টেইলার্স ২০লক্ষ,সফিকুল ইসলামের হার্ডওয়ার ১০লক্ষ,রাশেদের ঔষুধের দোকান ফ্যামিলি ফার্মা ৬লক্ষ ও আব্দুর রহিমের শান্তা সু-গ্যালারী ১লক্ষ সহ প্রায় ৬০লক্ষ টাকা।

মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি-কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সওদাগর ও সাধারন সম্পাদক সনজিত সরকার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।