শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৩:১২ পিএম
বাবুরহাটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন

বাবুরহাটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট ফিতা কেটে উদ্বোধনী করেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

সজীব খান : বাবুরহাটে ভোজন বাড়ি রেস্টুরেন্ট মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের মতলব রোডস্থ হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এ রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন।
চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিতার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়াম্যানের আলহাজ্ব মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, রেস্টুরেন্টের স্বত্বাধীকারী মোঃ শামিম হোসেন সহ বাবুরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital