বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মাছঘাটে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৫:৪২ পিএম
চাঁদপুর মাছঘাটে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ

দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেরা ইলিশের দেখা না পেলেও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে কিছু ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ নিয়ে আসা হচ্ছে বড়স্টেশন মাছঘাটে।

ইলিশের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততাও বেড়েছে ঘাটের শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির দুইবারৃর সাধারণ সম্পাদক রোটাঃ হাজী সবেবরাত সরকার জানান, বাজারে সত্যিই দক্ষিণাঞ্চলে ধরা পড়া ইলিশের সরবরাহ বেড়েছে। বৃহস্পতিবার চাঁদপুর মাছঘাটে ২৫০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই আকারে ছোট ও মাঝারি। ১ কেজি ওজনের ইলিশের মণ ৪৫ থেকে ৫০ হাজার টাকা, আর ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের মণ ২২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

Model Hospital

তিনি বলেন, ‘ইলিশের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। তবে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ইলিশ পুরোদমে আসা শুরু করলে তখন মৎস্য আড়ত জমে উঠবে। আর দামও নাগালের মধ্যে চলে আসবে।’

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের জন্য সরকার মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরসহ দেশের বেশকিছু স্থানে নদীতে অভয়াশ্রম ঘোষণা করে। এ সময় নদীতে যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital