বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:০৬ এম
মায়ের সাথে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের সাথে অভিমান করে রুমা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

৩ মে বুধবার রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

রুমা আক্তার চৌরাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে এবং শোল্লা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মা নাজমা বেগম জানান, তাদের খুব ছোট রেখেই তার বাবা মারা যায়। আমি অনেক কষ্টে তাদের লালন পালন করে বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে রুমা শোল্লা কলেজে পড়াশোনা করে। পড়াশোনায় অমনোযোগী থাকায় আমি তাকে বকা দিয়েছি । আমি বকা দেওয়ায় আমার সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়, তার সাড়াশব্দ না পেয়ে তার রুমে ডুকে দেখি আড়ার সাথে ঝুলে আছে, তাৎক্ষণিক ওড়না কেটে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Model Hospital

তবে এলাকাবাসী জানায়, লাকসামের কোন এক ছেলের সাথে রুমার প্রেমের সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে মোবাইলে কথা বলতে দেখে তার মা নাজমা বেগম মোবাইলের সীমকার্ড ভেঙে পেলে। এরই জেরে রুমা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, রুমা নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্ত শেষে মৃতের লাশ দাফনের কাজ চলছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, রুমা নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদ চাঁদপুর মডেল থানা থেকে যানিয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধিন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital