বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিটি নির্বাচনে দিনের ভোট রাতে করার চেষ্টা হলে কঠিনভাবে প্রতিহত করা হবে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:১৩ এম
সিটি নির্বাচনে দিনের ভোট রাতে করার চেষ্টা হলে কঠিনভাবে প্রতিহত করা হবে : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মালিক শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি  আমাদের সমাজে আছে। স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন তারাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের মোড়ক উম্মোচন করবে।
৪ মে বৃহস্পতিবার বিকেলে হাসান আলী হাই স্কুল মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫টি সিটি  করপোরের্সন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে এবং শক্ত অবস্থানে আছে। কেউ যদি রাতে ভোট দেয়ার চেষ্টা করেন, তাহলে আমরা বলতে চাই আমরাও প্রস্তুত রয়েছি। জনগন আর দিনের ভোট রাতে দেখতে চায় না। আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। সামনে জাতীয় নির্বাচন আসছে, সরকার যদি সুষ্ঠু ও ন্যায়ের পক্ষে জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দেয়, তাহলে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত রয়েছে, আমরা নির্বাচনে যাব না।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বত্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ মুফতি মোস্তফা কামাল,  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রটারী ইয়াছিন রাশেদ সানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন পাঠান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ.এম নিজাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমাদ, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কামাল গাজী।
সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।