বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে এসএসসি পরীক্ষার্থী জুঁহি’র পাশে বিদ্যালয় ম্যানেজিং কমিটি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:২৪ এম
শাহমাহমুদপুরে এসএসসি পরীক্ষার্থী জুঁহি’র পাশে বিদ্যালয় ম্যানেজিং কমিটি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির এসএসসি পরীক্ষার্থী ও ভাটেরগাঁও গ্রামের ইচলী বাড়ি নিবাসী ফেরদৌসী আক্তার জুঁহি’র বাবা মকবুল হোসেন বেপারী’র মৃত্যুতে পরিবারের খোঁজখবর নেন এবং পাশে দাঁড়ান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

৪মে (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের পিতা হারানো এসএসসি পরীক্ষার্থী জুঁহি আক্তারের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁওস্থ ইচলী বাড়িতে যান তিনি।

এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি জুঁহি’র এসএসসি পরীক্ষা এবং উচ্চ শিক্ষা গ্রহনে
সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাকে তাৎক্ষনিক নগদ (উপহার)আর্থিক সহযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৬নং ওয়ার্ডের মেম্বার সোহাগ খান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Model Hospital

পরে ফেরদৌসী আক্তার জুঁহি’র পিতার মরহুম মকবুল হোসেন বেপারীর কবর জিয়ারত করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সহ জনপ্রতিনিধিবৃন্দ। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

উল্লেখ্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির এসএসসি পরীক্ষার্থী ও ভাটেরগাঁও গ্রামের ইচলী বাড়ি নিবাসী ফেরদৌসী আক্তার জুঁহির বাবা মকবুল হোসেন বেপারী শারীরিক অসুস্থ হয়ে ৩মে সকাল ৭টায় মারা যান। এদিন বাবার লাশ রেখে সকাল ১০টায় এসএসসি পরীক্ষায় অংশ নেন জুঁহি। পরীক্ষা শেষে বাড়িতে এসে বাবার শেষ বিদায় দেন সে এবং ঐদিন বাদ আসর মৃতের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital