বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায়

বিএনপির উদ্দেশ্য হল আগামী সংসদ নির্বাচনকে বানচাল করা : মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩, ১২:০৩ এম
বিএনপির উদ্দেশ্য হল আগামী সংসদ নির্বাচনকে বানচাল করা : মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপির উদ্দেশ্য হল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা। তাই তারা দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র করে কোন লাভ নেই। যথা সময়ে নির্বাচন হয়ে যাবে। নিবার্চন কারো জন্য বসে থাকবে না। গণতান্ত্রিকভাবে সকলেই নির্বাচনে অংশ নিতে পারে। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মধ্যেই আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (৫ মে) বিকালে উপজেলার গজরা বাজারস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম) আরও বলেন, জামায়াত বিএনপি আবারও দেশে জ্বালাও পোড়াও করার পরিকল্পনা করছে। তাদের আর ছাড় দেওয়া হবে না। দেশে কোন সন্ত্রাসী কর্মকান্ড করলে যেকোন মূল্যে তার জবাব রাজপথেই দেওয়া হবে। মতলবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানা উল্লা মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপির সাবেক চেয়ারম্যান মো. হানিফ দর্জি, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন দর্জি প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।