নিসচা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ডেফোডিল স্কুলে উদ্ধুদ্ধকরন সভা ও কুইজ ফরম বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৮:১৭ পিএম
জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ডেফোডিল স্কুলে সড়ক আইন-২০১৮ সম্পর্কে উদ্ধুদ্ধকরন এক সভা ও কুইজের ফরম বিতরণ করা হয়েছে।
গতকাল ২২ মে সোমবার সকালে মিশন রোডস্হ ডেফোডিল স্কুলে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এম এ লতিফ ।
সভায় আলোচনায় অংশ নেন ড্যাফোডিল স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ সময় উপস্হিত ছিলেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সুজয় সরকার লিটন, প্রচার সম্পাদক এস আই আকাশ, সদস্য যথাক্রমে বাদশা ভুইয়া,শাহাদাত হোসেন,সাখাওয়াত হোসেন প্রমুখ। এ সময় নিরাপদ সড়ক চাই জেলা শাখার পক্ষ থেকে সড়ক নিরাপদ রাখতে করনীয় সম্পর্কে মতামত প্রদানে কুইজ প্রতিযোগিতার কপি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে দেয়া হয়।









