সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ ভোটার হালনাগাদ

নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩, ৮:৩০ পিএম
নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু

প্রায় এক যুগ পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত এ বাজারের ব্যবসায়ীবৃন্দ। সাধারণ ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। তারা অপেক্ষায় আছেন ভোটের মাধ্যমে তাদের ব্যবসায়ী নেতা নির্বাচনের জন্য। দীর্ঘদিন পর কে হচ্ছেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতা এ নিয়ে চায়ের দোকান ও ব্যবসায়ীদের মাঝে চলছে আলোচনা।

জানা যায়, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নিয়মিত সভা গত ২০ মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচন প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে আজ ২৫ মে বৃহস্পতিবার থেকে নারায়ণপুর বাজারের ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে।

ভোটের বিষয়ে নারায়ণপুর বাজারের ব্যবসায়ী মো. মোরশেদ পাটোয়ারী জানান, বণিক সমিতির নির্বাচন হবে এটা খুবই ইতিবাচক। তিনি আরও বলেন, একজন যোগ্য ব্যক্তির হাতে এই বাজারের দায়িত্ব যাবে এটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুর হোসেন রিপন জানান, বাজারের ব্যবসায়ীদের প্রতি আমরা সব সময় আন্তরিক। বিভিন্ন জটিলতায় নির্বাচন বিলম্বিত হয়েছে। এখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

Model Hospital

এ ব্যাপারে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে কম সময়ের মধ্যে বাজারের নির্বাচন সম্পন্ন করতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রতি দোকান থেকে একজন ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার জন্য ব্যবসায়ীর দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই মাসের পাহারা চাঁদা প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে। একই সাথে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য; গত ২০১১ সালের ২৩ ডিসেম্বর নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন সফিকুল ইসলাম স্বপন মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ মন্জুর হোসেন রিপন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।