বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ

মতলব উত্তরে গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সংসদ নির্বাচন

মনিরুল ইসলাম মনির: প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৯:০৬ পিএম
মতলব উত্তরে গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সংসদ নির্বাচন

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজের প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহিনুর আক্তার।

তাহিয়া তাবাচ্ছুম (কম্পিউটার) প্রতীক নিয়ে ২৩ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঞা নাসফিয়ান জান্নাত (বই) মার্কা পেয়েছেন ২১ ভোট। জিএস পদে হিমেল সরকার (কলম) মার্কায় ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাত জাহান প্রীতি (দেওয়াল ঘড়ি) মার্কায় পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সদস্য পদে পুরুষ তারিকুল ইসলাম (চশমা) মার্কা নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল আহাম্মেদ সানি (বেবি চেয়ার) মার্কায় ১৬ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ইসরাত আহাম্মেদ রাফিয়া (ঝুড়ি) মার্কায় ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশা (রিমোট) মার্কায় নিয়ে ২১ ভোট পেয়েছেন।

Model Hospital

নির্বাচনে প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মোট ভোটার ছিল ৪৪ জন ভোটারদের মধ্যে ৪৪ জন ছাত্র ছাত্রী ভোট দেন।

নির্বাচনের দায়িত্ব পালন করেন গোল্ডেন সান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক আম্মাতুল হাবিবা সুলতানা, আকলিমা আক্তার আঁখি, মিলি আক্তার, ইভা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital