বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিআইপি হলেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান

সিআইপি হলেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান

মনিরুল ইসলাম মনির: প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৯:১০ পিএম
সিআইপি হলেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান

মনিরুল ইসলাম মনির: ২০২১ সালে দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারের কাছ থেকে সিআইপি নির্বাচিত হলেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান।

এম ইসফাক আহসান মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির কৃতি সন্তান, তিনি আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এসএম ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি’র সুযোগ্য সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য।

দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার এক প্রজ্ঞাপনে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়, ওই তালিকায় নিট পোশাক নিটওয়্যার (একক) শ্রেণীতে এম ইসফাক আহসান সিআইপি নির্বাচিত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী তাদের নির্বাচিত করেছে সরকার।

Model Hospital

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত বুধবার এক প্রজ্ঞাপনে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী তাদের নির্বাচিত করেছে সরকার। আগামী এক বছরের জন্য এই ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।

এ ছাড়া সিআইপিরা তাঁদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital