বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদশন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৯:১৫ পিএম
মতলব উত্তরে স্মার্ট ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদশন

মনিরুল ইসলাম মনির: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ছেংগারচর বাজারে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

২৭ মে শনিবার সন্ধ্যায় ছেংগারচর বাজারের জনতা ব্যাংকের সামনের সড়কে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন।

Model Hospital

তিনি বলেন, যদি একান্ত প্রয়োজনে কাউকে বাইরে যেতেই হয়, তাহলে তিনি অফিসে তার বাইরে যাওয়ার কারণ লিখে যাবেন। তাতে আপনাদের সাথে জনগণের ভুল বোঝাবুঝি হবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital